ঢাকাFriday , 10 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক

Link Copied!

koel mullickটলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু কোয়েল নন, তার বাবা-মা ও স্বামীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ (১০ জুলাই) রাত ৮টার দিকে কোয়েল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। কোয়েল লিখেন—বাবা-মা, রানে (কোয়েলের বর) ও আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমরা সবাই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছি।

এদিকে গত ৫ মে পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। তবে কোয়েলের পুত্র কেমন আছে তা জানাননি এই অভিনেত্রী।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।