ঢাকাThursday , 9 May 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার মেয়ে সন্তানের মা হলেন পরীমণি

Link Copied!

ছেলের বয়স এখনও ২ হয়নি! দ্বিতীয়বার মা হলেন পরিমনী। হামেশাই আলোচনার কেন্দ্রে থাকেন বাংলাদেশি এই নায়িকা। রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। ছেলে পদ্মর বয়স তখনও একও পূর্ণ হয়নি, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরীমনি। তারপর নায়িকার জীবনে বয়ে গিয়েছে বড় ঝড়।

নিজের একমাত্র অভিভাবক, তাঁর নানু (দাদু)-কে হারিয়েছেন পরীমনি। একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হল আরও এক ফুটফুটে প্রাণ। পরীমনি এবার কন্যা সন্তানের মা হলেন। মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে ৬ দিন। পদ্মর পাশে পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আন্তর্জাতিক মাতৃ দিবসের আগেরদিন বড় চমক থাকল পরীমনির তরফে।

না, কন্যা সন্তানের জন্ম দেননি পরীমনি। দত্তক নিয়েছেন তাঁকে। সবরকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরীমনি। তিনি জানিয়েছেন, ‘কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’ এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরীমনি, কয়েকদিনের সময় চেয়ে নিয়েছেন।

গত কয়েকদিন ধরেই পরীমনিকে পাওয়া গিয়েছে ফুরফুরে মেজাজে। জীবনে নতুন কারুর আসার ইঙ্গিত দিয়ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ফের প্রেমে পড়েছেন নায়িকা। শনিবার ছিল নচিকেতার গানের লাইন ধার করে পরীমনি লেখেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’ আর সোমবারে নতুন পোস্ট ছিল আরও প্রেমমাখা। সেখানে দেখা গেল ক্বারী আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24