ঢাকাSaturday , 6 June 2026
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে ৬০০ গাছের চারা বিতরণ

Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে ৬০০ ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর ছোটবাজার এলাকায় সাউথইস্ট ব্যাংক পিএলসির ময়মনসিংহ শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং ক্রমবর্ধমান নগরায়নের ফলে প্রকৃতি আজ নানামুখী হুমকির সম্মুখীন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ সুরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু পরিবেশ দিবসকে ঘিরে নয়, সারা বছরজুড়ে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-হাসান, সাউথইস্ট ব্যাংক পিএলসির ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী ব্যবস্থাপক রেজা ইমরোজ হোসেন (এমও), শেরপুর শাখার ব্যবস্থাপক মো. সিদ্দিক হোসেন, স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি, বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এসময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।