ঢাকাSunday , 7 June 2026
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১০১ শিশু

Link Copied!

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা জানান, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃত শিশুটি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার চার মাস বয়সী একটি ছেলে শিশু। হামের উপসর্গ নিয়ে তাকে গত ৩ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ৯৩১ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, চলতি বছরের ৭ জুন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১০১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা শিশুদের হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, কাশি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।