ঢাকাSunday , 7 June 2026
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছায় জুয়ার আসরে অভিযান, ১২ জুয়াড়ি গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার রাতে পুলিশের একটি রাত্রিকালীন টহল দল ভাবকীর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার মনিরামবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের বসতঘরে টাকার বিনিময়ে তাস খেলা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত সামগ্রী এবং নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।