ঢাকাFriday , 1 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং শেষে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

Link Copied!

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে মাসখানেক আগে রায়হান রাফী সিনেমার ক্যামেরা ক্লোজ করেন। এরপর বসে যান সম্পাদনার টেবিলে। ‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা। আবারো দর্শক নতুন কিছু পাবে বলে আশাবাদী পরিচালকসহ সিনেমার কলাকুশলীরা। ২০২০ সালের ভালবাসা দিবসে উপলক্ষ্য করে মুক্তি পাবে ‘পরাণ’।

‘পোড়ামন টু’, ‘দহন’ ছবির পর চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী আসছে ভালোবাসা দিবসে তার নতুন ছবি ‘পরাণ’ দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। এর আগে গতকাল এ ছবির পোস্টার প্রকাশ করেছেন তিনি। যেখানে বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরীফুল রাজকে ভিন্ন তিনটি লুকে দেখা যাচ্ছে। সিনেমার গল্পে ও চরিত্রে ভিন্নতার আভাস দিচ্ছেন এই নির্মাতা। রায়হান রাফী বলেন, অনেকটা ডার্ক থিমের ওপর মিম, ইয়াশ ও রাজকে ঘিরে সিনেমার পোস্টারটি প্রকাশ করা হলো। এই পোস্টারটি ডিজাইন করেছেন সায়েম। যেখানে দেখা যাচ্ছে কি যেন একটা যন্ত্রণার ছাপ সবার চেহারায়। বিচিত্র তাদের অভিব্যক্তি। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।