ঢাকাSunday , 27 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কনসার্টে যৌন হেনস্থার শিকার প্রিয়াঙ্কার স্বামী নিক

Link Copied!

প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস যৌন হেনস্থার শিকার হয়েছেন। আর এ ঘটনা ঘটেছে ভরা মঞ্চে। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এক নারী ভক্তের বিরুদ্ধে। এমনই একটি ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাতদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালীন মঞ্চের কোনায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিন জন।

আর তাদের দুই দিকে ছিলেন দর্শকরা। প্রথমে নিকের পা ধরে টানেন অভিযুক্ত নারী। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজর এড়ায়নি। তারা ওই নারীকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেও নিকের পশ্চাতদেশ ও ঊরুতে পেছন থেকে হাত দেন ওই নারী। চমকে ওঠেন নিক। ঘটনা পেছনে ঘুরে দেখেন তিনি। তবে পরে আবারো পারফরমেন্স শুরু করেন । নিক প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। যদিও তার ভক্তরা চুপ থাকেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন নিক। বলেছেন, এমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।