ঢাকাWednesday , 24 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইকোনমি ক্লাসে ট্র্যাভেল করছেন আমির খান

Link Copied!

মাথায় আকাশি রঙের টুপি, চোখে চশমা, পরনে কালো রঙের টি-শার্ট৷ ইন্ডিগো বিমানের এই যাত্রীকে দেখে এক সেকেন্ডে চিনতে পেরেছেন অনেকে৷ কিন্তু তাও বিশ্বাস করতে পারছিলেন না৷ সত্যিই কি পাশে বসে বলিউড অভিনেতা আমির খান? সবার চোখে মুখে কৌতুহল মিশ্রিত এই একটাই প্রশ্ন৷

সবার কৌতুহলের কারণ, আমির খান ইন্ডিগোর ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিলেন৷ এটাই কারোর ঢোপে টিকছিল না৷ তাঁর মতো এত উঁচুদরের অভিনেতা কিনা ট্র্যাভেল করছেন ইকোনমি ক্লাসে? প্রচলিত ধারণা, উচ্চবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিরা ইকোনমি ক্লাসে ট্র্যাভেল করেন না৷ তারা বিমানের বিজনেস ক্লাসেই যাতায়াত করতে ভালোবাসেন৷ সেই ধারণা ভেঙে আমির খান ট্র্যাভেল করলেন ইকোনমি ক্লাসে৷ তাঁকে দেখে অভিভূত যাত্রীরা৷

আমিরের এমন সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসায় ভরিয়ে দেন৷ কেউ কেউ লেখেন, এটাই হল সাধারণ জীবন ধারণের উদাহরণ৷ আরও এক ফ্যান লেখেন, আপনিই হলেন ইকোনমি ক্লাসের হিরো৷ বলিউডের পারফেকশনিস্টকে লাল সিং চাড্ডা ছবিতে দেখা যাবে৷ নিজের ৫৪ তম জন্মদিনে ফ্যানদের এই দারুণ খবর দেন আমির নিজে৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।