ঢাকাFriday , 15 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো বানর

Link Copied!

মানুষের ইঙ্গিত-আচরণ অনুকরণের ক্ষেত্রে বানর কূলের অনেক গল্প-কাহিনী উল্লেখ রয়েছে। তবে নর-নারীর ফাঁসির দৃশ্য অনুকরণ করে ইতিপূর্বে কোন বানর দঁড়িতে ঝুলে আত্মহত্যা করেছে এমন খবর কেউ শুনেনি বললেই চলে। শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী কালাচাঁদ কর্মকারের বাড়ির পার্শ্বের বাঁশ ঝাড়ে শুক্রবার এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত কয়েক দিন যাবৎ এ এলাকায় আসা বড় আকারের একটি বানরকে চলাফেরা করতে দেখা যায়। শুক্রবার সকালে বাঁশ ঝাড়ের মধ্যে গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখে উৎসুক জনতার ভীড় নামে। স্থানীয় বাসিন্দা রাজ কুমার পোদ্দার জানান , ডেকোরেটরে কাজে ব্যবহৃত পরিত্যাক্ত নাইলন রশি গলায় পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

বিষয়টি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়লে উৎসুক্য জনতা ভীড় জমায়। বানরের এমন আচরণের কারণ নিয়ে সর্বমহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।