ঢাকাSaturday , 16 April 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ: বাড়ির মালিক গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভিকটিম থানায় মামলা করলে রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রী ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ সুবাদে বাড়ির মালিক তার বাসায় আসা-যাওয়া করতেন।

এক মাস আগে অভিযুক্ত ওই নারীর বাসায় এসে কৌশলে কোমল পানীয়র সঙ্গে তাকে ঘুমের ওষুধ পান করান। পরে তাকে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন।

ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত বাড়ির মালিক।

পরে ভিকটিম নারী তার পরিবার ও স্বামীকে জানিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুর কাদের মিয়া জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24