রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খিলক্ষেত শেওড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৪৭ ও ৭০ বছর হবে বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রাজধানীর শেওড়া রেললাইন এলাকায় ভোরে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



