ঢাকাThursday , 17 February 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার পেলেন উবায়দুল হক

Link Copied!

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার (১৬ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে সেরা কর্মীদের পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন বিভাগে মোট ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়।

ঢাকায় কর্মরত ১৩ জন আর মফস্বল বিভাগে কর্মরত ৫ জন পুরস্কার পেয়েছেন। এর মধ্যে মফস্বল বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক।

এ ছাড়াও এ পুরস্কার পেয়েছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, বরিশালের নিজস্ব প্রতিবেদক  সৈয়দ মেহেদী হাসান, রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন।

ঢাকার মধ্যে রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছেন ৬ জন। তারা হলেন- জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দিন, আদনান রহমান, মেহেদী হাসান ডালিম, জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের, ঢাকা মেডিকেল কলেজ প্রতিবেদক সৈয়দ আমানত আলী এবং ঢাকা কলেজ প্রতিবেদক রাকিবুল হাসান তামিম।

সহ-সম্পাদক বিভাগে পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন- সারাদেশ বিভাগের নাছির আহমেদ, সেন্ট্রাল বিভাগের মো. রকিবুল হক, ফিচার বিভাগের (চাকুরি) রিয়াজুর রহমান রায়হান এবং ক্রীড়া বিভাগের নেয়ামত উল্লাহ। ওয়েব বিভাগ থেকে পেয়েছেন সিনিয়র ওয়েব এডিটর পলাশ চন্দ্র রায়, ভিডিও বিভাগ থেকে পেয়েছেন ভিডিও এডিটর মো. দেলোয়ার হোসেন এবং অফিস সহকারী হিসেবে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন শাওন রানা।

সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। তাই আজ যারা সেরা হলেন তাদের আরও ভালো করার চেষ্টা থাকতে হবে। সেরার পুরস্কার যারা পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে আপনারা ভালো কাজ করেননি, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24