ঢাকাWednesday , 13 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সাবেক জেলা জজকে ৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

ফেনীর সাবেক জেলা ও দায়রা জজ ফিরোজ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতিকে যথাযথভাবে প্রোটোকল না দেয়ায় আদালত অবমাননার মামলায় এই জরিমানা করা হয় তাকে। পাশাপাশি জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের জেলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এদিকে রায়ে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ কিভাবে তাদের প্রোটোকল দেবেন সে ব্যাপারে চারটি নির্দেশনাসহ সার্কুলার ইস্যুর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

২০০৩ সালে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রোটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম। পরে বিষয়টি হাইকোর্টে আসে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24