ঢাকাTuesday , 12 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত উসমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান রাসেল স্পিনিং মিলের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে শত শত যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে খবর পেয়ে মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মিলের শ্রমিকরা জানান, তারা ওই মিলে তিনটি সেকশনে প্রায় সাড়ে ১১’শ শ্রমিক কাজ করেন। চাকরিতে যোগদানের সময় আড়াই হাজার টাকা বেতন ধরা হয়। একবছর পর কর্তৃপক্ষ দুই থেকে তিন’শ টাকা বাড়ায়। তিন বছর ধরে চাকরি করার পরও তাদের অনেকেরই চার হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে।
শ্রকিরা আরো বলেন, বেতন বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করা হলেও তাদের দাবির বিষয়টি আমলে নেয়া হচ্ছে না। এমনকি অনেকের মুখ দেখে এক থেকে দু’শ টাকা করে বৃদ্ধি করেছে। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে গত জানুয়ারীতেও তারা কয়েকজন শ্রমিকের বেতন দুই’শ টাকা বৃদ্ধি করেছে। তাই তাদের এই আন্দোলন।

মিলের জেনারেল ম্যানেজার (জিএম) টিএম সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। গত জানুয়ারীতেও বেতন বাড়ানো হয়েছে। এখন কোম্পানীর মালিক দেশের বাইরে আছেন। তিনি আসলে কথা বলে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনা করা হবে।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দেয়া হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মিল এলাকায় পরিবেশ শান্ত ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24