খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা জেএসএস (সন্তু লারমা গ্রুপ) সভাপতি ধীমান চাকমা (৪০) প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকছড়ির উপজেলার আকাশপুরি এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার এসআই মাসুদ জানান, আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তার বাসার সামনে ধীমানকে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় ধীমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি জেএসএস’র এই নেতা মানিকছড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



