ঢাকাTuesday , 12 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সীমান্তে বিজিপির শতাধিক রাউন্ড ফাঁকা গুলি : আতংকে রোহিঙ্গারা

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শতাধিক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেছে।

আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। অনেকে আতংকে বাংলাদেশের ভুখন্ডেও চলে আসে।

তবে কি কারনে বিজিপি হঠাৎ করে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা শিবিরের কাছে এভাবে ফাকা গুলিশ বর্ষণ করেছে তা এখনো জানা যায়নি।

ঘটনার পর থেকে সীমান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করে নিরাপত্তা বাড়িয়েছে।

ঘুনধুম ইউনিয়নের স্থানিয় ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ভোর রাত থেকে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় সীমান্তে স্থানীয় লোকজন ও রোহিঙ্গাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রায় সময়ই সীমান্তে বিজিপি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে বলে তারা জানান।

এ বিষয়ে এখনো বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতায় সেখান থেকে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের মধ্যে প্রায় ৫ হাজার রোহিঙ্গা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যন্ডে এখনো অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24