ঢাকাWednesday , 24 November 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কর অঞ্চল ময়মনসিংহের মূল্যায়নে পুলিশের আইজিপি হলেন সেরা করদাতা

Link Copied!

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নে  ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করে।

আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর প্রদান শুরু করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ (২৪ নভেম্বর) এ সম্মাননা প্রদান করা হয়। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।