ঢাকাSaturday , 30 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে কলেজ ছাত্রী ফাতেমার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমার (২৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার সকালে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সামনে কাচারি সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক অধ্যাপক মতিউর রহমান বাবুল, আরশাদ আহম্মেদ, আব্দুল আওয়াল শেখ, গোলাম মোঃ ফারুকী, নিহতের পিতা হাফিজ উদ্দিন, কলেজের শিক্ষাথী ফারজানা আক্তার লিজা, নুসরাত জাহান মনি, রেজাউল শাহরিয়ার সাকিব প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা এই নির্মম খুনের সব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

নিহতের ভাই মো. আব্দুল্লাহ কর্তৃক ময়মনসিংহের জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার খোদাক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মিরাজ উদ্দিন (২৮) প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, উপজেলার মাখল কালদাইর গ্রামের মো. হাফিজ উদ্দিনের মেয়ে ফাতেমাকে তাদের (মিরাজ উদ্দিনের) বাড়িতে ডেকে নেয়। পরে মিরাজ উদ্দিন ও তার পরবিারের লোকজন তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে ফাতেমাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ফেলে রাখে। টের পেয়ে এলাকাবাসী ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহতের পিতা হাফিজ উদ্দিন থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে নিহতের পিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

পরে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার নিহতের ভাই মো. আব্দুল্লাহ ময়মনসিংহের জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মিরাজসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।