ঢাকাWednesday , 27 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর বয়সি ভাতিজার সাথে পরকীয়া করে ঘর ছাড়লেন চাচি

Link Copied!

গাজীপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। তারা সর্ম্পকে চাচি-ভাতিজা।

শুরুতে প্রেমের টানে চাচির হাত ধরে ওই স্কুলছাত্রের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ তাদের উদ্ধারের পর বিষয়টি সামনে এসেছে।

১৪ বছর বয়সী ওই স্কুলছাত্র এবার অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার বাড়ি কালীগঞ্জ উপজেলায়।বাবা সৌদি আরব প্রবাসী। দুই ভাই আর এক বোনের মধ্যে সে সবার বড়। ২০ বছর বয়সী চাচির সঙ্গে স্কুলছাত্রের পালিয়ে যাওয়ার এ ঘটনা দুই পরিবারকেই ভাবিয়ে তুলেছে।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোর। ২৪ অক্টোবর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নম্বর ট্রাকিংয়ের মাধ্যমে তাদেরকে রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করা হয়। সেখানে তারা একটি ভাড়া বাড়ির সন্ধান করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলছাত্রের এক স্বজন জানান, ২০ বছর বয়স্ক ওই নারীর স্বামী গাজীপুরে বিকাশের ব্যবসা করেন। প্রায় বছরখানেক আগে মোবাইল ফোনে এক অপরিচিত ছেলের সঙ্গে সম্পর্ক করে ওই নারী ব্রাক্ষ্ণণবাড়িয়ার বাঞ্ছারামপুর চলে যান। পরে সেখানে ওই ছেলেকে না পেয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু বছর না ঘুরতেই আবার একটা বাচ্চা ছেলেকে ফুঁসলিয়ে নিয়ে চলে গেলেন।

চাচির সঙ্গে বাড়ি ছাড়া ওই কিশোর জানায়, করোনার সময় পাশ্ববর্তী চাচির বাড়িয়ে গিয়ে ওয়াইফাই দিয়ে মোবাইল ফোনে গেইম খেলতো সে। এভাবে প্রতিদিন যেতে যেতে চাচি তাকে প্রেমের প্রস্তাব দেন। পরে কিছু না বুঝেই সে রাজি হয়ে যায়। তিন-চার মাসের প্রেম চলে। এরমধ্যে চাচিকে নিয়ে বিভিন্নস্থানে ঘুরতেও যায় ওই কিশোর।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, থানায় নিখোঁজের জিডির অনুসন্ধানে গিয়ে তাদের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে প্রেমের টানে ঘর ছেড়েছে।

তবে এ ঘটনার পর দুই পক্ষের অভিভাবকের কাছে দুইজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই পুলিশ কর্মকর্তা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24