ঢাকাMonday , 25 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আছর উদ্দিন (৭০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে এশিয়ান হাইওয়েতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের লাইনে কাজ চলছিলো ওই এলাকায়।নিহত বৃদ্ধ আছর উদ্দিন গরু চড়াতে পল্লী বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাচ্ছিলেন।এসময় বিদ্যুতের খুঁটি উপরে গিয়ে বৃদ্ধ আছর উদ্দিনের উপরে পড়লে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

গফরগাঁও থানার অফিসার ইন চার্জ মোঃ ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।