ঢাকাTuesday , 12 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় গফরগাঁওয়ের যুবক আটক

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাট গ্রামে এক অন্ধ পিতার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে পুলিশ গফরগাঁও উপজেলার বরাইল গ্রামের রতন মিয়ার ছেলে রিপনকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীর অন্ধ পিতা উপজেলার তামাট গ্রামের বাসিন্দা। মামলার বাদী অন্ধ স্বামীকে বাড়িতে রেখে রাস্তায় কার্পেটিংয়ের কাজ করতেন। আর অন্ধ পিতাকে দেখাশুনার জন্য তার কিশোরী কন্যাকে বাড়িতে রেখে যেতেন। দিনে মা বাড়িতে না থাকার সুযোগে রিপন মিয়া (২৭) প্রায় সময় আসা যাওয়া করতো। সেই সুবাদে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় প্ররোচনা ও প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে রিপন শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

শনিবার কিশোরী তামাট বাজারে যাওয়ার পথে এ্যাডওয়ার্ডের মার্কেটের সামনে পৌঁছামাত্রই উপজেলার তামাট গ্রামের আ. রহমান খার ছেলে উসমান খা (৩৪), ওই গ্রামের আব্দুল মাজিদ খার ছেলে এ্যাডওয়ার্ড খান মনিরের সহযোগিতায় রিপন মিয়া কিশোরীকে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন রোববার দুপুরে তামাট বাজারে কিশোরীকে পাওয়া যায়।

মামলার দুই নাম্বার আসামি রিপন উসমান খার বাড়িতে ভাড়া থাকত। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার আভিযোগে প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।