ঢাকাMonday , 11 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

Link Copied!

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ সোমবার। প্রতি বছরের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

তথ্যপ্রযুক্তিতে কন্যাশিশুদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল জেনারেশন, আওয়ার জেনারেশন অর্থাৎ ডিজিটাল প্রজন্মই, আমাদের প্রজন্ম’।

বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর দিবসটি পালন করে থাকে।

দিবসটি উপলক্ষ্যে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে সভা, সেমিনার, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‘কিশোরী-কিশোরদের আত্মোন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এবং বিশেষ অতিথি থাকবেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

আরও উপস্থিত থাকবেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মার্ফি ও ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার প্রমুখ।

ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চাইল্ড অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক যৌথভাবে এটি আয়োজন করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।