ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা আদায়ে শেকলে বেঁধে নির্যাতন

Link Copied!

বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ কাংশি গ্রামে পাওনা টাকা আদায়ের জন্য সুমন হালদার (৩৭) নামের এক যুবককে পাঁয়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পাওনাদার শহিদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করে শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

নির্যাতনের শিকার সুমন হালদার একই উপজেলার বড়াকোঠা গ্রামের শিশু কুমার হালদারের পুত্র। আর গ্রেফতারকৃত শহিদুল ইসলাম দক্ষিণ কাংশি গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র। সুমনের স্বজনরা জানান, তিন বছর আগে বিদেশ যাওয়ার জন্য সুমন হালদারকে ৭৫ হাজার টাকা দিয়েছিল শহিদুল ইসলাম। পরবর্তীতে সমূদয় টাকা পরিশোধ করা সত্বেও সুদ বাবদ আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে আসছিল শহিদুল। ওই টাকার দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে সুমন হালদারকে ইচলাদী এলাকা থেকে ধরে নিয়ে যায় শহিদুল।

পরে তার বাড়িতে নিয়ে সুমনের পাঁয়ে শিকল দিয়ে খাটের পায়ার সাথে তালা মেরে নির্যাতন চালায় শহিদুল। সুমনের স্বজনরা শুক্রবার বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, সুমনকে নির্যাতনের অভিযোগে তার স্ত্রী বিথী রানী হালদার থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল থেকে শিকল বাঁধা অস্থায় সুমনকে উদ্ধার করে। একই সাথে নির্যাতনকারী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।