ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বাস চাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস চাপায় কোরবান সর্দার (১১) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের টুঙ্গিপাড়ার মালেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের নাসির সর্দারের ছেলে।

নিহত কোরবান সর্দার একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ও মালেকের বাজার এলাকায় জাতীয় মানব কল্যান মিশন পরিচালিত প্রতিবন্ধী পুণর্বাসন বিশেষ শিক্ষা স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগাতী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস ওইস্থানে কোরবান সর্দারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।