ময়মনসিংহের তারাকান্দায় এক মৎস চাষী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাশেদ (৩৫) নামের ওই ব্যক্তি তারাকান্দার মধুপুর গ্রামের এরশাদের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপর আড়াইটার দিকে উপজেলার মধুপুর বাজার এলাকার খোকন ড্রাইভারের বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এস.আই) তপন চন্দ্র।
তিনি জানান, দুপুর ২টার দিকে নিজ ঘরে ধর্নার সাথে ফাঁস ঝুলিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। তবে কেন বা কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



