ঢাকাSaturday , 2 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোসা: মুন্নজান (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গনকছড়া এলাকার শেখ আহমেদ বাড়ির তাজুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, মুন্নুজানের স্বামী তাজুল ইসলাম প্রায়ই তাকে মারধর করতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো অনেকদিন ধরে। শুক্রবার রাতেও স্বামীর সাথে তার ঝগড়া হয়। শনিবার সকালে বাড়ি থেকে ছুটে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ মারা যাওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24