ঢাকাMonday , 31 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, বৃদ্ধ আহত

Link Copied!

Netrokaonaনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু ও এক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ধনুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ কৃষক হরিমন (৬০)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিমান তার ছয়টি গরু মাঠ ঘাস খাওয়ার জন্য দিয়ে এসেছিলেন।

বেলা ১১টার দিকে আকাশে কালো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি সেখান থেকে গরুগুলোকে গোয়ালে তোলার জন্য বাড়ির উঠানে নিয়ে আসেন।

এর মধ্যে দুটি গরু গোয়ালে বেঁধে বাকি গরুগুলোকে উঠান থেকে আনতে গেলে বজ্রপাত ঘটে। এতে চারটি গরু মারা যায় এবং কৃষক আহত হয়ে পড়ে যান।

পরে পরিবারের লোকজন বৃদ্ধ হরিমনকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে সুমাইয়া জানান, বজ্রপাতের প্রভাবে পালস কম ও হার্টে সমস্যা পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।