ঢাকাTuesday , 11 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিল কুয়েত

Link Copied!

quwat airportবাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত।

সোমবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এ নিষেধাজ্ঞা জারি করে।

যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও এসব দেশ থেকে কুয়েতে কার্গো বিমান পরিবহনে কোনো বাধা নেই।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে দ্য নিউজ অনলাইন এ তথ্য দিয়েছে।

ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকদের কুয়েতে আসতে হলে তাদের তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও এ নিষেধাজ্ঞা দিয়েছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।