ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। নিহতরা হলেন- আলামিন (২২) এবং হাফিজুল (২০)। তাদের বাড়ি উপজেলার রায়মনি গ্রামে।
ত্রিশাল থানার ওসি আজিজুল হক বলেন, আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাসের সাথে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। ২০ জনের মতো আহত হয়। তাদের স্থানীয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



