ঢাকাFriday , 23 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দেয়ালের নিচে চাপায় পুত্রবধূসহ শ্বশুর নিহত

Link Copied!

Nandileময়মনসিংহের নান্দাইলে পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর-পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারের আরও দুই শিশু।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০)। এ ছাড়াও রাব্বী (১২) ও রুহান (৮) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, সপ্তাহ খানেক বাড়ির উঠানের একপাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচু মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে পানির হাউজ তৈরি করা হয়। শুক্রবার ওই পরিবারের সদস্যরা হাউজের পাশে বসে কাজ করছিলেন। একপর্যায়ে অতিরিক্ত পানির চাপে হাউজের চারপাশের দেয়ার ধসে পড়ে। এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24