ঢাকাThursday , 22 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

Phulpur Child Deadময়মনসিংহের ফুলপুরে পুকুরে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের রাজিবের পুত্র। শিশুর মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে। তার পিতা-মাতা বার বার মুর্ছা যাচ্ছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে আড়াই বছরের শিশু জাওয়াত ইসলাম খেলার ছলে বাড়ির বাহিরে উঠানে চলে আসে এবং সেখানে খেলা করছিল। এরপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পিতা রাজিব বাড়ির পাশে পুকুরে শিশু জাওয়াতকে পানির উপর ভেসে থাকতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা শিশু জাওয়াত খেলার ছলে হয়ত বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24