ঢাকাSunday , 27 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৩ দিনের কম প্যাকেজ দিতে পারবে না মোবাইল কোম্পানিগুলো : বিটিআরসি

Link Copied!

তিন দিনের কম প্যাকেজ দিতে পারবে না মোবাইল কোম্পানিগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই নির্দেশ দিয়েছে।মোবাইল ফোনের ভয়েস-ইন্টারনেট সেবায় যে কোনো প্যাকেজ বা অফার বা বান্ডলের অফার এই নির্দেশের আওতায় পড়বে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বিটিআরসির এক নির্দেশনায় জানানো হয়েছে।

সম্প্রতি জারি করা এ নির্দেশায় বল হয়, ‘সকল প্রকার প্যকেজ-অফার-বান্ডলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। নির্দেশনাটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হবে’।

এছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা (৫ টাকা) পার হলে গ্রাহকের মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফার সাবস্ক্রাইব করতে হবে।

রোববার থেকেই এই নিয়ম কার্যকর করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

‘অটো-রিনিউ ফিচার’ চালুকৃত ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফারের আওতায় কেনা ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ-বান্ডল-অফারটি পুনরায় চালু হয়ে যাবে। যদি গ্রাহক ‘অটো-রিনিউ ফিচার’ না করেন তাহলে উপরের নির্দেশনা অর্থাৎ সর্বোচ্চ ৫ টাকা ‘পে পার ইউজ’ প্রযোজ্য হবে।

বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরগুলো কী পরিমাণ প্যাকেজ-বান্ডল-অফার দিতে পারবে তার সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে।

মোবাইল ইন্টারনেটে সাত দিনের নিচে ডেটা প্যাকেজ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেছিলেন, ১ ফেব্রুয়ারির পর এ নির্দেশনা কার্যকর করা হবে।

ছোট ছোট প্যাকেজ অফারে অপারেটররা বেশি টাকা কেটে নেয় বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের। আবার নির্ধারিত মেয়াদে ডেটা শেষ না করতে পারলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24