ঢাকাWednesday , 14 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

Link Copied!

সরকারি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থার কারণে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এ সময় প্যানেল চেয়ারম্যান-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করতেন। এ ধরণের অভিযোগ আনা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে।

এছাড়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন। এ সব অভিযোগের ভিত্তিতে আব্দুল হাই আকন্দকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, উপজেলা দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারো সঙ্গে কখনো অশোভন আচরণ করা হয়নি। তাকে ষড়যন্ত্রভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24