ঢাকাSaturday , 26 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

Link Copied!

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত মাদক কারবারি শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে।

এ সময় চারজন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যানেলপাড়ায় একদল মাদক কারবারি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান হুব্বা।

নিহত হাবিবুর রহমান হুব্বার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24