ঢাকাFriday , 25 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ২২১

Link Copied!

২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৭ হাজার ২২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।

আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্চে অনুষ্ঠিত এতথ্য তুলে ধরা হয় যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে। যাত্রী কল্যাণ সমিতির “বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন – ২০১৮” প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচির মো. মোজাম্মেল হক চৌধুরী রিপোর্টটি পড়ে শোনান।

উপস্থিত ছিলেন তত্ত্ববধায়ক সরকার সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

রিপোর্টে আরো জনান হয়, গত বছরে একই সময়ে রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হন এবং ২৪৮ আহত হন। অপরদিকে নৌ-পথে ১৫৯টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত এবং ২৩৪জন আহত হন এবং ৩৮৭ জন নিখোঁজ রয়েছেন। অপরদিকে আকাশ পথে ৫টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হন। সড়ক, রেল, নৌ এবং আকাশপথে সম্মিলিতভাবে ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় ৭ হাজার ৭৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24