ঢাকাWednesday , 23 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

Link Copied!

লক্ষ্মীপুরের রতনপুর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছে বলে জানা গেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান খান জানান, বুধবার ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ওই অটোরিকশার চালক। বাকিরা একই পরিবারের সদস্য। তাদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন একই পরিবারের সদস্য অটোরিকশার যাত্রী শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তাঁরা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।

পরিদর্শক আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।