
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম (৬০) নামের এক শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। আজ রবিবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক জানান, রাতে সরকার মার্কেট এলাকায় দায়িত্বরত ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পারাপার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় নিচে পৃষ্ট হন তিনি৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ফরিদুল হক আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



