ঢাকাFriday , 26 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

child mymensinghময়মনসিংহের মুক্তাগাছায় মসজিদের দেয়াল ঘেঁষে পড়ে ছিল ছয় বছর বয়সী অজ্ঞাত এক মেয়ে শিশুর লাশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার সময় উপজেলার পাড়াটঙ্গী শান্তির মোড় রহিমাতুল জান্নাত মসজিদের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শান্তির মোড় রহিমাতুল জান্নাত মসজিদের দেয়ালের পাশে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল লাশটি। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

তবে শিশুর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।