ঢাকাSunday , 20 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের জমি দখল নিয়ে মহিলা লীগ ও আ’লীগ মুখোমুখী

Link Copied!

নোয়াখালীর সেনবাগে চিলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আড়াই শতক ভূমি উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক গাজী তুহিন আফরোজ কর্তৃক দখলের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

রোববার স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোলেমান মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্কুল কমিটির সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন মিলন, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী ও স্কুল কমিটির সহ সভাপতি আবুল হোসেন মোল্লা, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: নাছির উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, স্কুল কমিটির সদস্য আ: মালেক , নাজমা বেগম, আবদুল খালেক মাস্টার ও আবদুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩ দিন আগে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক গাজী তুহিন আফরোজের নেতৃত্বে স্কুলের পিছনে আড়াই শতক ভূমি জোরপূর্বক মাটি ভরাট করে দখলে নেয়। স্কুলের ভূমি রক্ষায় দুটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী এতে বাধা দিলে দু’গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা জয় বাংলা শ্লোগান দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানান।

অবৈধ দখলদারিত্ব অবসানের বিষয়টি এলাকাবাসী উপজেলা ও থানা প্রশাসনকে জানালে পুলিশ এবং তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

যুব মহিলা লীগ ও স্থানীয় আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে রোববার দুপুরে ছাতারপাইয়া ইউপির চিলাদীতে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার।

তিনি বলেন, এলাকার শান্তি শৃংখলা ও স্কুলের ভূমি রক্ষায় ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে মানববন্ধন চলাকালে যুব মহিলা লীগ নেত্রী তুহিন আফরোজের মাতা গাজী শাহিন স্কুল মাঠে মাটি ভরাট ও দখলের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্ছেদ করলে সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে। আমার মেয়েকে নাজেহাল করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে দু’গ্রুপে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। তারা জরুরী ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে সহযোগিতা কামনা করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24