ঢাকাWednesday , 10 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ প্রেসক্লাবে সদস্যদের টিকার নিবন্ধন

Link Copied!

press clubময়মনসিংহ প্রেসক্লাব সদস্যদের স্বাস্থ্যসেবা কর্মসুচী-২০২১ এর অধিনে প্রেসক্লাব চিকিৎসা উপ-কমিটির উদ্যোগে সিটি করপোরেশনের সহযোগিতায় প্রেসক্লাব সদস্য ও পরিবারের টিকা প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল ১১টায় নিবন্ধন শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ৬১জন সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ নিবন্ধন করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বুথে গিয়ে টিকা গ্রহণ করেন। নিবন্ধন চলাকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও ড. মুহাম্মদ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রেসক্লাব চিকিৎসা উপ-কমিটির আহবায়ক ডা. কে আর ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর কবির জুয়েল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নওয়াব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন, মোশাররফ হোসেন, এ এইচ এম মোতালেব ও শেখ মহিউদ্দিন আহাম্মেদ, ক্লাব সদস্য অ্যাডভোকেট ফকরুজ্জামান, আব্দুল হাসিম, জগদীস চন্দ্র সরকার, কুমকুম সরকার, আবুল কাশেম, আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সালাহ উদ্দিন বেলাল, মইনউদ্দিন রায়হান ও জহিরুল হকসহ ক্লাব সদস্যদের পরিবার উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাব কেন্টিনের কর্মচারিও টিকার নিবন্ধন করেন। ##

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24