ঢাকাSaturday , 30 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার শিক্ষার্থী পেলো জিপিএ ৫

Link Copied!

mymensingh-education-Boardময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন এইচএসসি পরীক্ষার্থীকে জিপিএ ফাইভ দেয়া হয়েছে। এ বোর্ড থেকে ২০২০ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

জানা গেছে, চলতি বছর ময়মনসিংহ বোর্ড থেকে ৮৪ হাজার ৪০৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জানা গেছে, ময়মনসিংহ বোর্ড থেকে ১০ হাজার ৪০ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ হিসেবে মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৯০ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে।

এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হচ্ছে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে। জানা গেছে, রেজাল্টের ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে।

২০২০ খ্রিষ্টাব্দে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24