ঢাকাMonday , 14 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ২টি দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান মালামালসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া হাইয়ের মোড় বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মানিক মিয়ার ফার্নিচারের দোকান ও কামাল হোসেনের মনিহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, রোববার রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসী ও গফরগাঁও ফায়ার সার্ভিসের কমীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দোকানে তেলের ড্রাম থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক মিয়া জানান, অগ্নিকান্ডে তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ও কামাল হোসেনের দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24