ঢাকাFriday , 11 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ‘মহাভোট ডাকাতির’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায়।

মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ৩০ ডিসেম্বরের ‘মহাভোট ডাকাতির’ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সোচ্চার কন্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় একবছর ধরে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে গত ২১ এবং ২৪ আগস্ট রাজধানীর শ্যামলী এবং বনানীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24