ঢাকাMonday , 7 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা

Link Copied!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই ম্যাচটিও পরিত্যক্ত হবার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

প্রথমে দু’দিন পিছিয়ে দেওয়ার পর রবিবার সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের ঠিক ৩০ মিনিট আগে আসে এই ঘোষণা। হোটেল স্টাফদের দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দক্ষিণ আফ্রিকা দলের সব ক্রিকেটারের ফল নেগেটিভ এলেও ঘোষণা করা হয়নি সফররত ইংল্যান্ড দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল।

আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা ত্যাগের কথা রয়েছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ৩-০’তে হারিয়েছে স্বাগতিকদের।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।