ঢাকাThursday , 10 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের সময়সূচিতে পরিবর্তন

Link Copied!

দর্শক খড়ায় ভুগছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসর। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে আটটি ম্যাচ। মাঠে দর্শক উপস্থিতি নিয়ে অসন্তুষ্ট বিপিএল কর্তৃপক্ষ ও খেলোয়াড়রা। তাই বিপিএলের সময়সূচিতে পরিবর্তন আনলো বিপিএল কর্তৃপক্ষ।

১২ জানুয়ারি থেকে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। যা আগে ছিলো সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যা আগে ছিলো বিকেল ৫টা ২০ মিনিটে। শনিবার থেকে বৃহস্পতিবার এ সময় সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে।

আর সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দ্বিতীয় শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে সাপ্তাহিক বন্ধের দিনের সময়সূচিতে কোন পরিবর্তন হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।