ঢাকাSunday , 6 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে ৪ জন আটক

Link Copied!

শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়ছে। তারা ভাস্কর্য ভাঙা বা অবমাননার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত বলে জানা গেছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরপরই যাচাই-বাছাই করে সন্দেহভাজন ঐ ৪ জনকে আটক করা হয়েছে। আটক ৪ জন হলেন- আবু বকর, নাহিদ, আলামিন ও ইউসুফ। তারা সবাই ইবনে মাদ্রাসার ছাত্র। কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় রোববার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।