ঢাকাWednesday , 9 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির পানছড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি

Link Copied!

খাগড়াছড়ি জেলার পানছড়িতে নাজির হোসেন(৩৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত নাজির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।

পানছড়ি থানার ওসি মোঃ নুরুল আলম বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিকে খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আহত নাজির হোসেনের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া বলেন, এই ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর হামলার হুমকি দিয়ে আসছিল। আজ আমার ভাইয়ের উপর হামলা করলো।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা এই ঘটনার জন্য দলটির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24