ঢাকাTuesday , 8 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ

Link Copied!

বেতন বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার পর থেকে মিরপুরের কালশী সড়ক ও সাভারের হেমায়েতপুরে পোশাক শ্রমিকরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরেই বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ করছে।

এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা একবার সরে গেলেও আবারো সড়কে অবস্থান নেন।

মিরপুরের রোকেয়া সরণি এবং পল্লবী এলাকাতেও বিভিন্ন গার্মেন্টের কর্মীরা বিচ্ছিন্নভাবে রাস্তায় এসে বিক্ষোভ করছে বলে জানা গেছে।

গত রোববার ও সোমবার রাজধানীতে প্রবেশের মুখে বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। এসময় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ৫১ শতাংশ বেতন বৃদ্ধি শুধু ৭ম গ্রেডের ক্ষেত্রেই দিচ্ছে মালিকরা। সমান বেতন দেওয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না অভিজ্ঞতা ও দক্ষতাকে। এর ধারাবিহকতায় গত কয়েকদিন থেকে বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বিক্ষোভের সময় বাস ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24