ঢাকাMonday , 9 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি

Link Copied!

আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার নির্বাচনের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মনোনয়ন ফরম দলীয়ভাবে বিতরণ করবে বিএনপি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপি’র জেলা কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে। রবিবার (৮ নভেম্বর) রাতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়াও যেসব স্থানের কথা বলা হয়েছে:

উপজেলা পরিষদ: বগুড়া জেলার শেরপুর, নওগাঁ জেলার রাণীনগর, পাবনা জেলার ঈশ্বরদী, বেড়া, সাতক্ষিরা জেলার দেবহাটা, যশোর জেলার বাঘারপাড়া, সদর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ, কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া, নোয়াখালী জেলার বেগমগঞ্জ।

পৌরসভা: গাইবান্ধা জেলার পলাশবাড়ি, মাদারীপুর জেলার রাজৈব, ফরিদপুর জেলার সদর, মধুখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর।

ইউনিয়ন পরিষদ: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড়, চর শৌলমারী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর, হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর, রাঙ্গামাটি জেলার সদর উপজেলার মগবান ও বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24