ঢাকাSaturday , 7 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে করোনায় আরও একজনের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনায় আক্রন্ত হয়ে ইসলাম (৫৫) নামে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরন করে। ২৭ অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার রাতে তিনি করোনা ও ক্যান্সারের সাথে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে।

তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন ও একটি কেমো থেরাপিও নিয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৮ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24